• সমগ্র বাংলা

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ  প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখা। 

সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল খায়ের মোহাম্মদ বারাকাতুল্লাহর নেতৃত্বে প্রথম বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

পরে বিকেল ৩টায় ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল ও সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযীর নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল উপজেলার মার্কায মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে ডাক বাংলো মাঠে এসে শেষ হয়। 

সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে শিশু, নারী ও নিরীহ জনগণের ওপর নির্বিচারে বোমা বর্ষণ ও গুলি চালিয়ে গণহত্যা চালাচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন।” 
তারা আরও বলেন, “পশ্চিমা বিশ্বের তথাকথিত মানবতাবাদীরা এখন নিরব দর্শক। মুসলিম বিশ্বনেতারাও ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তারা ফিলিস্তিনিদের পাশে না দাঁড়িয়ে বরং ইসরায়েলের তাবেদারি করছেন।” 

সমাবেশে ভারতের মুসলিম-বিরোধী রাজনৈতিক সিদ্ধান্তেরও তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, “ভারত এখন দক্ষিণ এশিয়ার আরেক ইসরায়েলে পরিণত হয়েছে। মুসলমানদের মৌলিক অধিকার হরণ করে সেখানে ইসলামবিরোধী আইন পাশ করা হচ্ছে।”

বক্তারা অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে কার্যকর অবস্থান নিতে আহ্বান জানান। 
এছাড়াও সমাবেশ থেকে সকল মুসলিম ও মানবতাবাদী মানুষদের ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। 

এই শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ প্রজন্ম ও আলেম সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo