ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে টেরেডেস হোম এর কারিগরি সহায়তা এবং অলিম্পিক রিফুজি ফাউন্ডেশনের অর্থায়নে সলিডারিটির স্পিরিট প্রকল্পের আওতায় দিনব্যাপী এক যৌথ ভিজিট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিনব্যাপী এ কার্যক্রমে কুড়িগ্রাম সদরের চাঁখেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং পৌরসভার ছয়ানী পারায় কিশোর-কিশোরীদের নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এ সময় কিশোর-কিশোরীরা ফুটবল, হ্যান্ডবল খেলাসহ বিভিন্ন ও শারীরিক-মানসিক কসরতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সলিডারিটির পরিচালক এস এম হারুন অর রশিদ লালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদ্দুজ্জামান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খেলোয়াড় নির্বাচন বোর্ডের সদস্য রবিউল হাসান খান মনা, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পরিচালক কামরুল ইসলাম কিরণ, বিকেএসপির অ্যাথলেটিক কোচ দ্রুতমানবী ফৌজিয়া হুদা জুই, অপরাজেয় বাংলাদেশের সভাপতি, সাবেক জাতীয় খেলোয়াড় ও মহিলা ফুটবল কোচ রেহানা পারভীন, টেরেডেস হোম ফাউন্ডেশন এর প্রজেক্ট ম্যানেজার সুরজিত কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ভিজিট কার্যক্রমে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রকল্পেরভোগী, টিডিএইচ এবং সলিডারিটির বিভিন্ন কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে প্রকল্পের উপকারভোগীদের সাথে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সেতুবন্ধন তৈরি হয়।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা ও মহানগর যুবদলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগ...
নওগাঁ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের মাঝে গাছ ও সবজির চারা বি...
পঞ্চগড় প্রতিনিধি:'সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সাম...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ ...

মন্তব্য (০)