• সমগ্র বাংলা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবক আহত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টার টার দিকে নাইক্ষ্যংছড়ি দোছড়ি  ইউনিয়নের পাইনছড়ি  সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর মাইনটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

আহত আব্দুর জব্বর (৫৩) নাইক্ষ্যংছড়ি দোছড়ি  ইউনিয়নে পাইনছড়ি এলাকার আলী আহমদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিকেলে নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইয়নিয়নের পাইনছড়ি সংলগ্ন ৫১/৭ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের ভেতর ৭-৮ জন বাংলাদেশি কাঠুরিয়া কাঠ সংগ্রহ করতে যান। এ সময় মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আব্দুল জব্বর আহত হন। তার সঙ্গে থাকা অন্যরা আব্দুর জব্বরকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের নাম প্রকাশের অনিচ্ছুক দায়িত্বরত এক চিকিৎসক জানিয়েছেন, যুবকের বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ উড়ে গেছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা  বলেন,  নাইক্ষ্যংছড়ি দোছড়ি  ইউনিয়নের সীমান্তের ওপারে আব্দুল জব্বর  নামে এক যুবক বিস্ফোরণে আহত হয়েছে।  

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo