• সমগ্র বাংলা

‘পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে নীলফামারীতে পাট দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ জাতীয় পাট দিবস উপলক্ষ্যে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসুচি পালিত হয়।

দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম। 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান।

বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, পাট চাষী অলিয়ার রহমান, সৈয়দপুর এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল হাবিব প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, পাটের জৌলুস ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বন্ধ থাকা জুটমিলগুলোকে চালু করার প্রক্রিয়া শুরু করেছে। 

প্রধান অতিথি বলেন, পাটের পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি করতে হবে এরফলে কর্মসংস্থান যেমন তৈরি হবে তেমনি পাটের পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। 

এরআগে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংশ্লিষ্ঠ দফতরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ এতে অংশ নেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo