• সমগ্র বাংলা

নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য ৬ষ্ঠ ব‍্যাচের পরীক্ষা গ্রহণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প এখন নীলফামারী জেলার যুব সমাজের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনিত হয়েছে।

প্রকল্পটির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা ইতোমধ্যেই দৃশ্যমান ফলাফল দিতে শুরু করেছে।


শুক্রবার (৬মার্চ ) সারাদেশের ন্যায় একযোগে নীলফামারীতে ভর্তি পরীক্ষা এবং শনিবার (৭ মার্চ) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ ব্যাচের জন্য নীলফামারীর ৬ উপজেলা থেকে প্রায় ১২০০ জন আবেদন করলেও ৪৪৩ জন লিখিত পরিক্ষায় অংশগ্রহণ করে।


ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের নীলফামারী জেলার আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কার্যক্রম পরিদর্শণ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ হাসান আলী, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর কো-অর্ডিনেটর ছবি রানী, সহকারী কো-অর্ডিনেটর ইসরাত তামান্না, ট্রেইনার ডিজিটাল মার্কেটিং মোঃ সাব্বির আহমেদ, সহকারী ট্রেইনার ডিজিটাল মার্কেটিং সৈকত জামিল, ট্রেইনার গ্রাফিক্স ডিজাইন আব্দুল হালিম, ট্রেইনার গ্রাফিক ডিজাইন রেজাউল করিম হীরা সহ আরও অনেকে।


পরীক্ষার্থী বুহাইরা তানজিম সিলভা ও আনিকা কাসফিয়া জানান, ফ্রিল্যান্সিং পরীক্ষায় উত্তীর্ণ হলে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও সফট স্কিল বিষয়ক তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ করবো।
প্রকল্পের অফিস সূত্রে জানা যায়, পাচঁটি ব্যাচে মোট ৩০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি সরাসরি আয় ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন। প্রশিক্ষণকালীন সময়ে প্রতিটি প্রশিক্ষণার্থী দৈনিক ২০০ টাকা করে ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ পাবেন। সরকারের প্রত্যক্ষ তদারকির ফলে প্রকল্পটি দেশে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির এক নতুন দিগন্ত উন্মোচনে ব্যাপক সাড়া ফেলছে।


ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর কো-অর্ডিনেটর ছবি রানী জানান, প্রকল্পটির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তা ইতোমধ্যেই দৃশ্যমান ফলাফল দিতে শুরু করেছে। সরকারের প্রত্যক্ষ তদারকির ফলে প্রকল্পটি দেশে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির এক নতুন দিগন্ত উন্মোচনে ব্যাপক সাড়া ফেলছে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে মোবাইল কোর্ট অভিযান: ৯ মামলা ও জরিমানা আদায়

লালমনিরহাট প্রতিনিধি: যাত্রী হয়রানি বন্ধ ও সড়ক নিরাপত্তা নিশ...

image

জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও মানুষের অনুপ্রেরণার ...

ফরিদপুর প্রতিনিধি: "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে...

image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা সহ প্রতিটি ক্ষেত্রে এগিয়...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহ...

image

পাবনায় এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ দীর্ঘ ২৫ বছর পর প্রাণের টানে বন্ধুদের বন্ধন...

  • company_logo