• সমগ্র বাংলা

শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে রংপুর মহিলা দল নেত্রী আরজানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুরে গত কয়েকদিন ধরেই জেঁকে বসেছে শীত। এই প্রচন্ড শীতে অসহায় হয়ে পড়েছেন শ্রমজীবি ও নিম্ন আয়ের হতদরিদ্র মানুষেরা। হাড় কাঁপানো শীতে অসহায় ৫ শতাধিক এইসব মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ২৩,২৪,২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সাবেক শিক্ষিকা আরজানা সালেক। 

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর কামাল কাছনা শিক্ষাঙ্গন হাইস্কুল মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষাঙ্গন হাইস্কুলের  সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম, মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা বেগম, দপ্তর সম্পাদক ও ২৫ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রিমা বেগম, যুবদলের সাবেক নেতা আহমেদ আল জামান রনিক সহ স্থানীয় সুধিজন ও বিএনপি, মহিলা দলের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় গণমানুষের পাশে থাকে, যেকোনো দুর্যোগ কিংবা দুঃসময়ে মানুষের পাশে থাকা দলটিই বিএনপি। মহান এই নেতার ৮৯তম জন্ম বার্ষিকীতে আজকের এই শীতবস্ত্র বিতরণের আয়োজন। রংপুর সিটি কর্পোরেশনের ২৩,২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ মহানগরীতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় ছয় বিদ্যালয়ে বই ও বুক শেলফ উপহার দিলেন পাবিপ্রবি উ...

পাবনা প্রতিনিধিঃ নিজের অর্থায়নে ৪টি প্রাথমিক বিদ্যালয় এ...

image

মা‌নিক‌গঞ্জে অজ্ঞাত নারীর মর‌দেহ উদ্ধার, পে‌টে ধারা‌লো অ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থ...

image

চাটমোহরে শ্রীদাসখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শ্রীদাসখালী সরকারি প...

image

গাইবান্ধার সাঘাটায় চাচার অস্ত্রের আঘাতে ভাতিজা আহত

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমাবাড়ী...

image

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ভারতীয় রফতানিকারদের ধর্মঘটে অ...

দিনাজপুর প্রতিনিধি: দাবি আদায়ে আজ রবিবার সকাল থেকে দিনা...

  • company_logo