ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গরীব,দু:স্থ, অসহায় ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার বিকালে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ শীত বস্ত্র বিতরণ করেন বিজিবি রংপুর রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম।
এ সময় সীমান্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় বসবাসরত সাড়ে ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। এ সময় সেক্টর কমান্ডার বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। বর্ষার সময় ও শীতকালে গরিব ,অসহায় ,এতিম মানুষের মাঝে নানা ধরনের সহায়তা প্রদান করে আসছে।এ ধারা অব্যাহত থাকবে।
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন উপ-...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহক...
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশ...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্কঃ যানবাহনের নিয়ম মেনে চলা ও সুশৃঙ্খল পথচারী প...

মন্তব্য (০)