• প্রশাসন

রাণীনগরে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প কো-অডিনেটর যবনিকা রাণীর সঞ্চালনায় সভায় উপজেলার ৮টি ইউনিয়নের হিসাব সহকারীরা অংশগ্রহণ করেন। সভায় গ্রাম আদালতের মাধ্যমে প্রতি মাসে ৫টি মামলা দায়ের, ৩টি প্রাক অথবা শুনানীর মাধ্যমে নিষ্পত্তি করা। ফরম এবং রেজিস্ট্রারের সফল ব্যবহার, নথি আপডেট রাখার বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় গ্রাম আদালতের সকল কার্যক্রমকে প্রত্যন্ত এলাকার অসহায় ও গরীব মানুষদের দ্বারে দ্বারে পৌছে দিয়ে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতি আহ্বান জানান ইউএনও।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo