• প্রশাসন

ঈশ্বরগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান-এর সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি, একটি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে কাজ করতে গিয়ে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ একান্ত প্রয়োজন।  

তিনি আরও বলেন, প্রশাসনের কোনো অনিয়ম বা দুর্নীতি হলে সাংবাদিক বন্ধুরা অবশ্যই জানাবেন। আমি সরাসরি ব্যবস্থা নেবো। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানসিকতা নিয়েই আমি কাজ করতে এসেছি।

সভায় উপস্থিত সাংবাদিকগণ উপজেলা প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকার সমস্যা, উন্নয়ন চাহিদা ও নাগরিক সুবিধা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি ইকবাল হোসাইন, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, নীলকণ্ঠ আইচ মজুমদার, কোষাদক্ষ্য রুহুল আমিন রিপন, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সেলিম মন্ডল, উবায়দুল্লাহ রুমি, আরিফুল ইসলাম, জাহিদ হাসান, ইসহাক আহমেদ, আজিজুল হাই সোহাগ, ফয়সাল আহমেদ প্রমুখ।  

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo