• প্রশাসন

ঢাকায় জন্মাষ্টমী উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ডিএমপি

  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব জন্মাষ্টমীর নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী, সিটি করপোরেশন ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
‎
‎মঙ্গলবার (১২ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে জন্মাষ্টমী শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তৃতা করেন তিনি।
‎
‎ডিএমপি কমিশনার বলেন, ‘শোভাযাত্রা ও অন্যান্য অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য ডিএমপি প্রতিবছরই ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে থাকে, এবারের ক্ষেত্রেও তা অব্যাহত থাকবে।’
‎
‎সভায় ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করেন। সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা ওয়াসা, স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
‎
‎নিরাপত্তার পাশাপাশি সভায় মন্দিরগুলোতে উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন, শোভাযাত্রার সময় নির্ধারণ, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন এবং অন্যান্য ধর্মের অনুভূতির প্রতি সম্মান প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
‎
‎উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব জন্মাষ্টমী ঢাকা মহানগরীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এদিন রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে, যাতে অংশ নেবেন বিভিন্ন বয়সী হাজারো ভক্ত ও অনুরাগী।

মন্তব্য (০)





image

‎আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্...

১

‎নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

image

‎ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯০, মামলা ৪২

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

হিন্দু, মুসলিম সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন"রং...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ ‎

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

৫

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

  • company_logo