• রাজনীতি

ঈশ্বরগঞ্জে শ্রমিক দলের আনন্দ মিছিল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শাখার  নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় দেশ নায়ক তারেক রহমান, কেন্দ্রীয় শ্রমিক দল কমিটি ও ময়মনসিংহ জেলা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উক্ত আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। 

জানা যায়, গত ২৬ ডিসেম্বর নব গঠিত কমিটিতে তাজুল ইসলাম রয়েলকে আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা  এবং তোফাজ্জল হোসেনকে আহবায়ক ও হাদিস মিঞাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ পৌর শাখা কমিটির অনুমোদন দেন  ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন।

উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম রয়েল এর নেতৃত্বে পৌর শহরের ছাগল বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ছাগল বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক খলিলুর রহমান বাচ্চু, আবু তাহের, ফরিদ হাসান, মঞ্জুরুল হক, শামছুল হুদা দুলাল, সদস্য আলী ইসলাম, আকাইদ হাসান, হুমায়ুন কবির, পৌর শ্রমিক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক মোস্তফা, জামাল হোসেন, আব্দুল কাদির, সদস্য সচিব হাদিস মিঞা, সদস্য আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, কামরুল হাসান, দুলাল মিয়া প্রমুখ।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo