• রাজনীতি

ঈশ্বরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার এসআই মোঃ আবু রায়হান বাদী হয়ে ২৫জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা দায়ের করেন। 

মামলার এজহার সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি রাতে সোহাগী রেল স্টেশনের প্লাটফর্মের উপর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ও অন্যান্য অঙ্গ সংগঠনসহ সরকার বিরোধী শ্লোগান ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রায়হান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালালে আসামীরা পালিয়ে যায়। পরে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চার জনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান আপন (১৯), বড়হিত ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিয়ন (২০), মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ওয়াদুদ হাসান নয়ন (৩৬) ও উপজেলা যুবলীগের সদস্য আরাফে যাওয়াত ওরফে অভি (৩২)।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। 

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo