• রাজনীতি

লালমনিরহাটে গভীর রাতে শীতার্তদের মাঝে বিএনপি নেতা

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: প্রচন্ড শীত আর কনকনে ঠান্ডায় কাঁপছে লালমনিরহাটের শীতার্ত মানুষ। শুক্রবার গভীর রাতে প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত,অসহায় আর ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি রাতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অসহায়, দুস্থ,রিকশাচালক, ভ্যানচালক ও বস্তিবাসীর মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করেছেন।

এ সময় তিনি বলেন,বিএনপি সব সময় জনমানুষের পাশে আছে। অতীতেও ছিল। বন্যার সময় বন্যার্তদের খাদ্য সামগ্রী প্রদান ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা প্রদানসহ বিভিন্ন কৃষি সামগ্রী প্রদান করেছে । তাছাড়াও চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। চলতি শীত মৌসুমেও শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। বিএনপি'র পক্ষ থেকে এ সহযোগিতা অব্যাহত থাকবে। এই শীতবস্ত্র প্রদানের সময় বিশিষ্ট সমাজসেবক লায়লা হাবিব,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নাশকতার সময় আ. লীগ নেতার ভাইকে হাতেনাতে ধরলেন নয়ন, দিলেন ...

১

‎নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মির্জা আজম নামের এক নেতার ...

image

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ–এনসিপি সংঘর্ষ, আহত

২

‎নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে নিজের সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাং...

image

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

৩

নিউজ ডেস্ক : উপমহাদেশের রাজনীতির কিংবদন্তি, মজলুম জননেতা মওল...

image

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখতে...

৪

নিউজ ডেস্কঃ  গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত রাজনৈতিক প...

image

যে কারণে বিএনপির ৩১ নেতার একযোগে পদত্যাগ

৫

নিউজ ডেস্কঃ  লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ...

  • company_logo