• লিড নিউজ
  • রাজনীতি

৩ দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপি

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কাছে রাষ্ট্রপতির অভিশংসনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

‎
‎আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।
‎
‎এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপতির অভিশংসন ও জুলাই গণহত্যার দ্রুত বিচারের দাবি জানান আসিফ মাহমুদ। একইসাথে অবিলম্বে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দাবি জানান তিনি।
‎
‎এনসিপি মুখপাত্র জানান, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনা, আর না শোনার মাধ্যমে জাতি দুইভাগে বিভক্ত হবে। বোঝা যাবে, কারা ফ্যাসিবাদের পক্ষে আর কারা বিপক্ষে।
‎
‎জুলাই সনদ অনুযায়ী গণভোট বাস্তবায়নসহ জুলাই সনদের প্রতিটি বিধান এই সংসদকে মানতে হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা।

মন্তব্য (০)





image

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

১

‎নিউজ ডেস্কঃ তুরস্ক সফর শেষে দেশের ফিরেছেন বিরোধীদলীয় নে...

image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

২

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

৩

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৪

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৫

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

  • company_logo