ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান সজল চন্দ্র দাস (৩৫) কে গ্রেফতার হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালদী বাজার ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশের সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সজল চন্দ্র দাস আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের মৃত গুরু চন্দ্র দাসের ছেলে। তিনি ৭ থেকে ৮টি ডাকাতি মামলার আসামি। এর মধ্যে ২০১৩ সালে তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রুজু হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে। আড়াইহাজার থানার এসআই হাসান মাতাব্বর এবং এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানায়, সজল চন্দ্র দাস দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।আড়াইহাজারে ডাকাত নিধনে আমাদের অভিযানে ইতিমধ্যেই ১০/১২ জন শীর্ষ ডাকাত সর্দারদের গ্রেফতার হয়েছে।আমাদের এই অভিযান অভ্যাহত থাকবে।
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

মন্তব্য (০)