• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে পরিবহণে ডাকাতিকালে ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে এক ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতের নাম জাকির আহমেদ চৌধুরী ওরফে জাকারিয়া আহমেদ তাপাদার রাজন (৩৪)। জাকারিয়া আহমেদ সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকার মৃত আব্দুল ছবরের ছেলে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই মো. রিয়াদুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। 

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী জানান, গ্রেপ্তারকৃত জাকারিয়া ঢাকার মান-চিন্তা সংগঠনের সক্রিয় সদস্য। তার সহযোগী ডাকাত দলের আরও ১৪ জন সক্রিয় সদস্য রয়েছে। সে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে ডাকাতি, ছিনতাইসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনায় জড়িত ছিলেন বলে জানান তিনি। 

পুলিশ তার কাছ থেকে ডিবি পুলিশের তিনটি ওয়াকিটকি, তিনটি রিপ্লেটিং বেল্ট, একজোড়া হ্যান্ডকাফ, দুইটি মোবাইল, একটি বিদেশি পিস্তল, একটি গুলি ভর্তি ম্যাগাজিন, কালো রঙের ব্যাগ ভর্তি ১৫/১৬ ইঞ্চি দৈর্ঘ্যরে একটি ধারালো অস্ত্র, তিনটি কটি, সীমবিহীন একটি স্মার্টফোন ও বিভিন্ন ডিভাইসসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। আন্ত:ডাকাতদলের ৫ থেকে ৭ জন পুলিশের পোশাকে দীর্ঘদিন ধরে পরিবহনে ডাকাতি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে। 

এছাড়া অ্যাডিশনাল এসপির পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে মারিয়া চৌধুরী নামে এক নারীকে গত চার বছর আগে সে বিয়ে করে। তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo