• অপরাধ ও দুর্নীতি

হাওরে নৌকায় মাদক নিয়ে উন্মাদনা, যৌথ বাহিনীর কাছে আটক ৩৯

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ইটনা হাওরে যৌথ বাহিনীর অভিযানে ৪৬ পিস ইয়াবা এবং ব্যবহারিত খালি ১৯ টি বিদেশী মদের বোতলসহ কিশোর গ্যাং এর ৩১ জন এবং নৌকার মাঝি ৩ জন ও উচ্চ শব্দের সাউন্ড সিস্টেমের ৫ জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (১৩ জুন) বিকালে উপজেলার রায়টুটি ইউনিয়নের বর্শিকুড়া সেতুতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, ইটনা উপজেলার বাদলা ইউনিয়নে একদল অল্প বয়সী কিশোর নৌকা ভ্রমণের নামে নদীতে অতিরিক্ত শব্দে সাউন্ড বক্সে নাচানাচি করছিলো। গোয়েন্দা সংস্থার তথ্যে তাদের কাছে বিপুল পরিমাণে মাদক পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালায় ইটনা আর্মি ক্যাম্পের ২৭ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ইটনা থানা পুলিশের একটি দল।

ইটনা থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে ৩৯ জনকে মাদকসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সবার বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পরিবারের কাছে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে আর যে দুইজন এর কাছে ইয়াবা পাওয়া গেছে তাদের কে গ্রেফতার দেখানো হবে। তাদের বিরুদ্ধে মাদক বিষয়ে মামলা রুজু করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo