• অপরাধ ও দুর্নীতি

বরুড়ায় শিশু এবং কিশোরী ধর্ষিত: দুই ধর্ষককে কোর্টে চালান

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা  বরুড়া উপজেলায়  শিশু ও কিশোরী  ধর্ষণের পৃথক ঘটনায় দুই ধর্ষক-কে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ। উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রাম ও বরুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামে পৃথক এ ঘটনা দুটি ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভাউকসার ইউনিয়নের পরানপুর  গ্রামের নুরুল ইসলামের ছেলে এনামুল হক এনাম (২১) ও উপজেলার পৌর এলাকাধীন ৭ নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামের মনির হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন হৃদয় (২৪)। শনিবার (১৪জুন) বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামে আট বছরের এক শিশুকে পার্শ্ববর্তী ধানের জমিতে নিয়ে ভয় দেখিয়ে  ধর্ষণ করেন একই এলাকার নুরুল ইসলামের ছেলে এনামুল হক এনাম। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরবর্তী হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ধর্ষণ করেছে মর্মে পরিবারকে অবহিত করেন।

ঐদিনে পরিবারের পক্ষ থেকে বরুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার (১৩ জুন)  রাতে অভিযুক্ত এনামুল হক এনামকে গ্রেফতার করে।

অপর ঘটনায়  মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বরুড়া উপজেলার পৌর এলাকাধীন ৭ নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামের মনির হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন হৃদয় (২৪) সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার  বড্ডা পাড়া গ্রামের এক কিশোরীর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে  তোফাজ্জল হোসেন হৃদয় ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে তিন দিন যাবত আটক রেখে ধর্ষণ করে। পরে ওই কিশোরীকে বিয়ে না করে তাড়িয়ে দেয় তোফাজ্জল। এই ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে বরুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ তোফাজ্জল হোসেন হৃদয়কে শুক্রবার (১৩জুন)  গ্রেফতার করে। 

এই বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, আমরা পৃথক দুই ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। ধর্ষিতাদের মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ও গ্রেফতার কৃতদের আদালতে চালান দেয়া হয়েছে। 

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo