• অপরাধ ও দুর্নীতি

পাবনায় ফোন চুরিকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনায় মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে মামাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে ফুফাতো ভাইয়ের মৃত্য হয়েছে। এই ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে পাবনা সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল (৩১) জাফরাবাদ এলাকার নজিরুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে নিহত রাসেলের মামাতো ভাই জাফরাবাদ এলাকার মকবুলদের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। মোবাইল ফোন চুরির জন্য রাসেলকে দোষারোপ করে একই এলাকার তানজিল নামের এক যুবক রাসেলকে মোবাইল ফোন ফেরত দিতে বলে। এতে রাসেল তানজিলকে মারধর করে আহত করে। এরই জেরধরে তানজিলের স্বজন ও মকবুলের সহযোগীরা রাসেলদের বাড়িতে হামলা চালিয়ে তাকে ধরে ধারালো অস্ত্রদিয়ে এলোপাথাড়ি কপায়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

তবে এই অভিযোগ অস্বীকার করে নিহত রাসেলের বোন অঞ্জনা খাতুন বলেন, তাদের এলাকার পরিত্যাক্ত একটি সেমাই কারখানার কলা কাটাকে কেন্দ্র করে তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

  পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo