• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে বিজয় দিবসে গণকবরে শ্রদ্ধাঞ্জলি জানাতে যাওয়ায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের গণকবরে শ্রদ্ধা জানাতে যাওয়ায় মুরসালিন মোল্যা (২২) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিববর রহমান। এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মুরসালিন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের দাউদ মোল্যার ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর কোতআলী থানায় পাঠানো হয়েছে।  কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনার মামলায় মুরসালিনকে আদালতে পাঠানো হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের দাউদ মোল্যার ছেলে মুরসালিন হাবাগোবা প্রকৃতির ছেলে। নাই কোন তার পদপদবী। তারপরও কোন সময় যুবলীগ কর্মী ও কোন সময় ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সাথে চলাফেরা তার। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিজয় দিবসে ১০-১২জন যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সাথে ঝটিকা মিছিল শেষে পৌরসদরের মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি জানাতে যায়। সেখানের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওইদিন দিবাগত গভীর রাতে থানা পুলিশ মুরসালিনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠায়। 

​এ ব্যাপারে ফরিদপুরের বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিববর রহমান জানান, মঙ্গলবার তাকে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে নির্দিষ্ট কোন মামলায় আদালতে পাঠানো হবে। 

মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোতয়ালী থানায় দায়ের হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্ধেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। বাকি সবকিছু জানতে আদালত থেকে কাগজ তুলে নিন।  

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo