• অপরাধ ও দুর্নীতি

অবৈধ পথে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ধান্যখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা আটক করে।

আটককৃতরা হলো, সাতক্ষীরা জেলার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুর জেলার বনানী শিকদার (৩৫), যশোর জেলার শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়া জেলার জিহাদ (২৭), মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম (৩২)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভালো কাজের আশায় তারা গত ১৮ এবং ২১ মার্চ তারিখে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তী দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে হতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বুধবার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪জন নারী, ১১জন পুরুষ এবং ১টি শিশু রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ বাবে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে ৬জনকে শার্শা থানায় এবং ১০জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo