• অপরাধ ও দুর্নীতি

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিনজনকে ২ দিনের রিমান্ডে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিনজনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 

রোববার(২২ ডিসেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী নূর মোহসীন।

আসামিদের ৫ দিনের রিমান্ড পেতে গত শুক্রবার বিকালে আদালতে আবেদন করেছিল পুলিশ। আর রোববার আসামিদের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী৷

নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ পরিদর্শক কাইউম খান জানান, বিচারক শুনানি নিয়ে আসামিদের জামিন আবেদন নাকচ করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন- মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)।

এর আগে বৃহস্পতিবার গভীররাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হয়। এসময় আহত হন তার সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা।

ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সাবেক এক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন। ঘটনাস্থল থেকে মামুনের পাশাপাশি তার বন্ধু মিরাজুল ও আসিফকে গ্রেপ্তার করা হয়। পরদিন ডোপ টেস্টে মামুন ও মিরাজুলের ফল ‘পজিটিভ’ আসে।

তাদের বিরুদ্ধে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন রূপগঞ্জ থানার এসআই মেহেদী হাসান। এজাহারে বলা হয়েছে, ঘটনার পর প্রাইভেট কার তল্লাশি করে একটি বিদেশি মদের খালি বোতল এবং এক ক্যান বিয়ার পাওয়া যায়। এর আগে শুক্রবার সকালে সড়ক পরিবহন আইনে তিনজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মাসুদ মিয়া।

মামলায় তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন বুয়েট ছাত্র মুহতাসিম মাসুদ। পরে তার দুই বন্ধুসহ ৩০০ ফুট সড়কে বেড়াতে যান। সেখানে নীলা মার্কেটে তারা রাতের খাবার খান। ভোররাত আনুমানিক ৩টার দিকে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়।

ওই সময় বেপরোয়া গতির একটি গাড়ি চেকপোস্ট অতিক্রম করে বুয়েট ছাত্রদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুহতাসিম মাসুদ। আহত হন বাকি দুজন।

পরে মেহেদীকে স্কয়ার হাসপাতালে এবং অমিত সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo