• অপরাধ ও দুর্নীতি

রাজারহাটে ৩৫ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ অভিনব কৌশলে রাজারহাটের উপর দিয়ে পাঁচারকালে পিকআপ চালক সহ ৩৫কেজি গাঁজা আটক করেছে র‍্যাব-১৩। প্রত্যক্ষদর্শী ও র‍্যাব সূত্র জানায়, রবিবার দুপুরে একটি খড় ভর্তি পিকআপ তিস্তাগামী পাঁকা রাস্তায় রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে চালক সহ আটক করে র‍্যাব ১৩এর সদস্যগণ। পরে ইউনিয়ন পরিষদ মাঠে পিকআপ থেকে খড় নামানোর পর তল্লাশি করে নিম্নাংশে ৫কেজির ৭টি পোটলায় ৩৫কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব-১৩।

এসময় পিকআপ চালক ও মাদক ব্যবসায়ী মোস্তাক (২৬)কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোস্তাক কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের মাহাআলমের পুত্র বলে জানা গেছে।

র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মোঃ সাইফুল্লাহ নাঈম রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই ৩৫কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। এছাড়া পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo