• অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

আবু ইউসুফ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এই চালগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার চালগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। এঘটনায় ব্যবস্থা নিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।

রাণীনগর উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান জানান, ১৫টাকা কেজি দরে স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ চলছিল। এরই মধ্যে রোববার দুপুর ২টা নাগাদ গোপন সংবাদে জানতে পারেন, উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমান চাল মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিরাজুল ইসলামের বাড়ী থেকে দেড় হাজার কেজি (৩০কেজির ৫০বস্তা) চাল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার চালগুলো গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। তিনি আরো বলেন, বাড়ির মালিক একজন ভ্যান চালক। কিন্তু ওই বাড়ীতে কে চালগুলো রেখেছে তা এখনো সনাক্ত করা যায়নি। তবে প্রকৃত মালিককে খুঁেজ বের করতে তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভবাণীপুর গ্রামের সিরাজুলের বাড়ি থেকে দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo