• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুর পৌরসভায় ৮টি সড়কে নিন্মমানের সামগ্রী ব্যবহারসহ দুর্নীতির অভিযোগ, তদন্তে সত্যতা পেল দুদক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভায় পুরানো সড়ক নতুন করে নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছেন দুদকের কর্মকর্তারা। নমূনা সংগ্রহসহ আজ সোমবার সারাদিন অনুসন্ধ্যান চালিয়েছেন তারা।১৪ কোটি টাকা ব্যয়ে ৮টি সড়ক নির্মান কাজ সরেজমিনে দৈর্ঘ-প্রস্ত মাপযোগ করাসহ পুরত্ব যাচাই এবং নমূনা সংগ্রহ করেছেন তারা।

জানা গেছে, স্হানীয় সরকার বিভাগের ( এলজিইজি) ১০ কোটি এবং পৌরসভার তহবিল থেকে আরো ৪ কোটিসহ ১৪ কোটি টাকা ব্যয়ে ৮টি সড়কের নির্মান কাজের ঠিকাদারি কাজ লাভ করেন আওয়ামী লীগ নেতা ঠিকাদার শাহ আলম এবং বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর ঠিকাদার মুরাদ হোসেন। 

 দুদকের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইসমাই হোসেন মুসার নেতৃত্বে অভিযানে অংশ নেয় ৪ সদস্যের একটি টিম।

দুদকের সহকারি পরিচালকনুর আলম জানান, দুই ঠিকাদার ৮টি রাস্তায় নিন্ম মানের সামগ্রী ব্যবহার এবং অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে দুদকের প্রধান কার্যালয় ঢাকায় অভিযোগ জানান জনৈক পৌর নাগরিক । অভিযোগ তদন্তের দ্বায়িত্ব পেয়ে মাঠে নেমেই প্রমান পান দুদকের দিনাজপুরের সমন্বিয়ত জেলা কার্যালয়ের কর্মকর্তারা। 

জড়িতদের বিরুদ্ধে  পরবর্তী ব্যবস্হা গ্রহনের অনুমোদন পেতে তথ্য প্রমানাদি দুদকের প্রধান দপ্তরে প্রেরন করবেন তারা।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo