• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে ৫ মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর অভিযানে ৫জন মাদকসেবীকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫জন মাদকসেবীকে আটক করাসহ কয়েক পুরিয়া গাঁজা জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন।

আটককৃত হলেন, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের মহরম হোসেনের ছেলে জাকির হোসেন (৫১), নুর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান লিটন (৫২), কুবিরদিয়ার গ্রামের ডুখল মন্ডলের ছেলে মকবুল হোসেন (৫২), ফয়েজ সরকারের ছেলে ইসারত সরকার (৬০) ও মাঝগ্রামের আব্দুল প্রামানিকের ছেলে লিটন প্রাং (৫২)। 

দন্ডপ্রাপ্ত মাদকসেবীদের চাটমোহর থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo