ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি: বিএনপির নেতা, সাবেক শিক্ষা উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায়, গোপালপুর পৌর শহরের গোহাটা সংলগ্ন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।
শনিবার সারা দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে তিনজন বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র দেন। এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নুরুন্নবী আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রোমান আহমেদ প্রমুখ।
এ সময় প্রায় তিনশ সুবিধা বঞ্চিত অসহায় গরীব রোগীদের স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও আট শিশুর...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পত...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৫ শি...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকা...

মন্তব্য (০)