ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণে মিডিয়ার ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের ওএফসি চাইনিজ রেস্টুরেন্টে নারীদের ফিস্টুলা রোগ নিরাময়, সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ বিষয়াবলী নিয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল এবং ল্যাম্ব এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মাহফুজার রহমান, সিনিয়র সাংবাদিক শফিখান, মোঃ শাহাবুদ্দিন, শ্যামল ভৌমিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন ল্যাম্ব ইউএফপি ফ্রি প্রজেক্ট ও সেন্ট্রাল হেলথ প্রজেক্টের ম্যানেজার সনাক্তকর মাহাতাব উদ্দিন লিটন। তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্ত করলে তাদের চিকিৎসার সমস্ত ব্যায়ভার ল্যাম্ব বহন করবে।
নিউজ ডেস্ক : দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কে...
নিউজ ডেস্ক : হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়...
নিউজ ডেস্ক: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত...
নিউজ ডেস্ক : আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকু...
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার ধানমন্ডির শুক্রাবাদে অব...

মন্তব্য (০)