• গণমাধ্যম

ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এর সাথে কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। উক্ত সভায় উপজেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও প্রশাসনকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও।

মতবিনিময় সভায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সারমিনা সাত্তার ৩৪ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। ঈশ্বরগঞ্জে যোগদানের পূর্বে তিনি নাটোর জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি ঢাকা ও গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সারমিনা সাত্তার রাজশাহীতে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আব্দুস সাত্তার ও মাতা রোখসানা আরা। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী, স্বামী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে জনগণের সেবা দিতে অর্পিত যা দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করতে চাই। প্রশাসনের পক্ষ থেকে সকল ক্ষেত্রে ঈশ্বরগঞ্জ উপজেলাকে এগিয়ে নিতে চাই। এ জন্য ঈশ্বরগঞ্জ উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য (০)





image

‎বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় ...

নিউজ ডেস্কঃ মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা...

image

গাজীপুরে দুই দফা মানববন্ধন, অভিযুক্ত যুবদল নেতার বহিষ্কার...

গাজীপুর প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজী...

image

নড়াইলে সবুজ বেলুন ও কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষি...

নড়াইল প্রতিনিধি : সবুজ বেলুন, বর্ণিল ব্যানার আর কেক কাটার মধ্য দিয়ে নড়াই...

image

‎গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারট...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় ...

image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

  • company_logo