• গণমাধ্যম

অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)’র ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)’র ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে দিনটিকে উদযাপন করেন এবিসি পরিবারের সদস্যরা।

সেখানে বার্ষিক সাধারণ সভার অংশে কন্ঠ ভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন হয়। সভাপতি নির্বাচিত হন চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও মহাসচিব হিসেবে নির্বাচিত হন দেবাশীষ রঞ্জন সরকার।

এদেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপক দের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) বদ্ধপরিকর বলে জানান সংগঠনটির নেতারা।

তারা আরও জানান, মিডিয়া ভিত্তিক সকল সংগঠন এর প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চায় টিডি- রেডিওর সকল উপস্থাপক দের এই ফোরাম।

সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) ২০২৪ এর ৭ জুন যাত্রা শুরু করে।

গত সাত মাসে এডহক কমিটির অধীনে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও ওয়ার্কশপসহ নানা আয়োজন করে সংগঠনটি। এবিসি)’র ফ্যামিলি ডে,২০২৫ -এ দিনভর ক্রীড়া প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, পিঠা উৎসব শেষে মনোজ্ঞ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

এতে মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব জনাব সারওয়ার আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এস এম জাহিদ ও পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক) এর সভানেত্রী আফরোজা হেলেনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রেডিও এবং গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের উপস্থাপক-উপস্থাপিকারা  এতে অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার তারা

নিউজ ডেস্ক : কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈ...

image

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্...

নিউজ ডেস্কঃ স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ...

image

টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...

image

জামালপুরের দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা...

জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পা...

image

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক রমজান আলীর ম...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির ...

  • company_logo