• অপরাধ ও দুর্নীতি

কুষ্টিয়ায় শ্বাসরোধে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুর থানার শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে আলামিন (৪৪) নামে এক ভুয়া ডাক্তারের যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম আসামীর উপস্থিেিত এই রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত হলেন- মিরপুর উপজেলার শাকদহ চর গ্রামের বাসিন্দা আহাদ আলীর ছেলে আলামিন হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৮ অক্টোবর রাতের কোন একসময়ে উপজেলার হালসা এলাকার ‘হালসা ক্লিনিক এন্ড ডায়াগোনষ্টিক  সেন্টারের ২য় তলায় আসামী তার স্ত্রী মোছা: শিউলি খাতুন (২৮) কে শ্বাসরোধে করে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে।

সংবাদ পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকালে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায় এবং লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন। এঘটনায় নিহতের পিতা শাকদহচরের বাসিন্দা আশাদুল বাদি হয়ে পরের দিন ২৯ অক্টোবর মিরপুর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আলামিন ও মোছা: জানেরা খাতুন (৩২) নামের দু’জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপ পুলিশ পরিদর্শক জাফর আহমেদ ২০২৩ সালের ২৬ জানুয়ারী ২জনের বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি এ্যাড. রফিকুল ইসলাম লালন জানান, ‘বহু নারী আশক্ত আসামী আলামিনের সাথে স্ত্রী শিউলী খাতুনের দাম্পত্য কলহের জেরে শ্বাসরোধ করে হত্যার দায়ে আনীত অভিযোগ ডাক্তারি পরিক্ষা সনদসহ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় আলামিনের যাবজ্জীবন কারাদন্ডসহ ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের সাজার আদেশ দেন আদালত।

এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় আসামী জানেরা খাতুনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত মামলার বাদি নিহতের পিতা আশাদুল সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমার মেয়ের জীবনের বিনিময়ে হলেও আরও অসংখ্য মেয়েরা এই নারী ভোগী আলামিনের প্রতারনা থেকে রক্ষা পাবে’।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

  • company_logo