• সমগ্র বাংলা

মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে বাঁধন কুন্ডু (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ধুপুড়িয়া কুন্ডু পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাঁধন ওই এলাকার কাপড় ব্যবসায়ী বিশ্বজিতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল শিশু বাঁধন। একপর্যায়ে অসাবধানতাবশত সে মিজানুর রহমান কাবুলের পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা দ্রুত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সূচি মণ্ডল জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

মাত্র পাঁচ বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাবা-মায়ের আদরের সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। ছোট্ট বাঁধনের এমন করুণ মৃত্যুতে শোকাহত স্থানীয় বাসিন্দারাও।

“স্থানীয় জনপ্রতিনিধি মোঃ আকমল হোসেন বলেন, ‘শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাড়ির পাশে পুকুর থাকায় শিশুদের প্রতি পরিবারের সদস্যদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে ছোট শিশুদের কোনোভাবেই পুকুর বা জলাশয়ের আশপাশে একা যেতে দেওয়া উচিত নয়। বাঁধনের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’”

এ ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo