• সমগ্র বাংলা

পাবনায় ডিলারের বরাদ্দের সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, জরিমানা ৪০ হাজার টাকা ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইসি সার ডিলারের বরাদ্দ করা সার কৃষকদের মধ্যে বিতরণ না করে শহরে কালোবাজারিতে বিক্রির চেষ্টার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি গোপন কক্ষ থেকে ৪০ বস্তা টিএসপি সার উদ্ধার করেছে উপজেলা কৃষি বিভাগ।‎

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পাবনা শহরের জুবিলী ট্যাংক এলাকার গনি বিহারীর মিলের সামনে একটি গোডাউন থেকে এসব সার উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ডিলার আরকে ট্রেডার্সের স্বত্বাধিকারী কাদের বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারের বিসিআইসি ডিলার আরকে ট্রেডার্সের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি ন্যায্যমূল্যের সার শহরের একটি গোপন গোডাউনে মজুত করে রাখা হয়েছিল। কৃষকদের কাছে বিক্রি না করে সেগুলো কালোবাজারিতে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার হওয়া সার কৃষকদের মাঝে বন্টন করতে নির্দেশনা প্রদান করা হয়।

‎স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার কাদের বিশ্বাসের ম্যানেজার কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে বরাদ্দের একটি বড় অংশের সার কৃষকদের মধ্যে বিতরণ না করে সুকৌশলে বিভিন্ন দোকানির কাছে বেশি দামে বিক্রি করে আসছেন। সন্ধ্যার পর চুক্তিবদ্ধ দোকানিদের ফোন করে ডেকে এনে এসব সার বিক্রি করা হয়। বরাদ্দের দিন সার বিতরণে ব্যাপক ধীরগতি করে সময়ক্ষেপন করে।

‎অভিযোগ রয়েছে, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হয় কোকানিদের কাছে। ১ হাজার ৩৫০ টাকার ইউরিয়া সার ১ হাজার ৫৫০ টাকা, ১ হাজার ৫০ টাকার ডিএপি সার ১ হাজার ৫০০ টাকা এবং ১ হাজার ৩৫০ টাকার টিএসপি সার ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এমনকি টিএসপি সার কৃষকদের মধ্যে বিতরণ না করারও অভিযোগ রয়েছে।

‎স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার সার কালোবাজারিতে বিক্রির অভিযোগ উঠেছে ওই ডিলারের বিরুদ্ধে। গত দুই সপ্তাহ আগেও গোপন সংবাদের ভিত্তিতে ডিলার পয়েন্টে অভিযান চালাতে যান সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম জাকির। সে সময় একজনের ভ্যানে করে সার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেলেও ডিলারের ম্যানেজার কামরুল ইসলাম বিষয়টি অস্বীকার করেন। কামরুলের বিরুদ্ধে সার নিতে যাওয়া কৃষকের সঙ্গে অসদাচরণ করাও অভিযোগ রয়েছে। সার বিতরণের দিন ব্যাপক ধীরগতি করে সময়ক্ষেপণ করা হয়। কৃষকের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।‎

‎পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম জাকির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বিসিআইসি ডিলারের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ করা সার শহরের একটি স্থানে অবৈধভাবে বিক্রির চেষ্টা চলছে বা মজুদ করা রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৪০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ক্যাপশন: উপজেলা কৃষি অফিসারের উদ্ধার করা সার নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামারা তাসবিহা এর মাধ্যমে জরিমানা করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo