• সমগ্র বাংলা

গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধ : টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ ব্যাংকের সাজানপুর শাখা লক্ষ্য করে দুর্বৃত্তদের নিক্ষেপ করা চারটি কাচের বোতলে পেট্রোল বিয়ে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। এতে শাখাটির সামনের সাইনবোর্ড কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শাখা ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডের কিছু অংশে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গ্রামীণ ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা যায় ২৪ তারিখ রাত্রি দুইটা ৩০ মিনিটে হেলমেট পরিহিত অবস্থায় তিনজন ব্যক্তি ব্যাংকের বাহিরে থেকে কাঁচের বোতলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে নিক্ষেপ করে চলে যায় ।

ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারিসহ তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo