• সমগ্র বাংলা

রুপগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে চাচার ছুরিকাঘাতে আহত ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

নিহত ইয়াছিন দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

নিহত শিক্ষার্থীর বোন জামাই মাসুম মিয়া জানান, দেবই মাদ্রাসার দপ্তরী ও নিহতের চাচা মামুনের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদরাসার সামনে মামুন, রিয়াদ, শান্তসহ অজ্ঞাত পরিচয় আরও ৪ থেকে ৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ইয়াছিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে মামুন তার হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত ইয়াছিনকে পরিবারের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুর ২টার দিকে ইয়াছিনের মরদেহ বাড়িতে আনা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় আগে একটি অভিযোগ দেওয়া হয়েছিল। সেটি মামলাও হয়। হত্যার ঘটনায়ও মামলা করার প্রস্তুতি চলমান রয়েছে। আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo