• সমগ্র বাংলা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর দাবিতে পৃথক স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী, সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুটি স্থানে শ্রমিকদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ খবরের পর ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

শ্রমিকদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন। তবে এ খবরের সত্যতা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। প্রায় পৌনে ১ ঘণ্টা যাবৎ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo