• সমগ্র বাংলা

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন জেলা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। হঠাৎ ভূমিকম্পে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট ও প্রতিক্রিয়া জানান স্থানীয় বাসিন্দারা।

অ্যান্ড্রয়েডের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি। প্রাথমিক তথ্যে উৎপত্তিস্থল থেকে পঞ্চগড়ের দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর ভূমিকম্পের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo