ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের মথুরাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এস এম মহিরকে (২৭) আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মথুরাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক এস এম মহির উপজেলার সারোরা গ্রামের মৃত মাতাব হোসেনের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চাটমোহর থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)