• সমগ্র বাংলা

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে ২২ নভেম্বর বরখাস্তের আদেশ জারি করা হয়। আদেশের চিঠিটি সোমবার (২৩ নভেম্বর) সন্ধ‌্যায় প্রকাশ করা হয়েছে।

জানা যায়, গত ৯ নভেম্বর বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি শ্রেণিকক্ষে ওই ছাত্রীকে ডেকে নিয়ে শ্লীলতাহানিমূলক আচরণের অভিযোগ ওঠে শিক্ষক মুহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা রজ্জব আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিচার দাবি করেন।

অভিযোগের পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহেল রানা শিক্ষার্থীকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে গত ১১ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রধান শিক্ষকের লিখিত প্রতিবেদনে বলা হয়, ওই ছাত্রী বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোজিনা আক্তার ও কবিতা রানী সূত্রধরকে প্রথমে ঘটনাটি জানায়। পরে তাঁদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ছাত্রীটি অভিযোগ করে, অভিযুক্ত শিক্ষক তাকে পুরোনো ভবনের শ্রেণিকক্ষে একা পেয়ে অনুচিতভাবে স্পর্শ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। এর আগেও একই ধরনের ঘটনার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে সে। এ ছাড়া বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রীর কাছ থেকেও ওই শিক্ষকের আচরণ নিয়ে আপত্তিকর অভিযোগ পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শিক্ষার্থীর বাবা রজ্জব আলী অভিযোগ করেন, মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটলেও শুরুতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব করা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহেল রানা জানান, শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করেন। পরে প্রাথমিক অনুসন্ধান শেষে ঘটনার সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দেন।

তবে অভিযুক্ত সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলম তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, বিদ্যালয়ে অধ্যয়নরত ওই শিক্ষার্থীর ভাইকে শাসন করায় তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার জানিয়েছিলেন, অভিযোগ তদন্তে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন বেগমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। জনবল সংকটের কারণে তদন্তকাজে বিলম্ব হচ্ছে বলেও তিনি জানিয়েছিলেন।

পরে তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন তৈরি করে। গত ১৯ নভেম্বর প্রতিবেদনটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে পাঠানো হয়।
সর্বশেষ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী রূপা আক্তারের শ্লীলতাহানির অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে। শিক্ষকের এ ধরনের কর্মকাণ্ডকে অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-৩ অনুযায়ী তাঁকে ২২ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। আদেশে স্বাক্ষর করেছেন মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo