ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
রোববার (২৩ নভেম্বর) চাটমোহর-পাবনা আঞ্চলিক সড়কের মুলগ্রাম বাজারে রঞ্জিত মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার ইসমাইল হোসেন (২৫) এবং সাঁথিয়া উপজেলার সুমন (২৬)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক দুজন মাদক বিক্রির উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি একাধিক প্যাকেট ও পোটলায় ৫ কেজি গাঁজা বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)