ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার বিকেলে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় পরিচালিত এ অভিযানে তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।
এ সময় মেসার্স এন বি এম ব্রিকস-৩-এর অবকাঠামোর একাংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। পাশাপাশি তিনটি ইটভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ সহ উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তারা। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, বায়ু দূষণের দায়ে আমরা তিনটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করি। একটি ভেঙ্গে ফেলা হয়। এবং প্রতিটিকে ৫ লাখ করে জরিমানা করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)