• সমগ্র বাংলা

নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক: নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহতের ঘটনার পর উত্তেজনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এসব বাড়িতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


দুই নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিশোধের জেরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাড়ি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এছাড়াও শুক্রবারে কিছু বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo