• সমগ্র বাংলা

পাবর্তীপুরে জুলাই বিপ্লবীদের উপর হামলা মামলায় এসআরবি'র অভিযানে পৌর মহিলা আওয়ামী লীগের নেত্রী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে পাবর্তীপুরে জুলাই বিপ্লবীদের উপর হামলার ঘটনায় পৌর মহিলা আওয়ামী লীগের নেত্রী মানতাশা আরফিন মেঘলাকে গতকাল শুক্রবার রাতে সৈয়দপুরে গ্রেপ্তার করেছে এসআরবি ১৩। তার বিরুদ্ধে হামলা হত্যা চেষ্টা বাড়ী ভাংচুর লুন্ঠনের মামলা তদন্তাধিন রয়েছে।

র‍্যাব ১৩ এর মিডিয়া উইং এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল ২০ নভেম্বর শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডের চাঁদনগর মহল্লার ভাসানী রোডের হাসিনা মঞ্জিল নামক পাঁচ তলা ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মোছাম্মদ মানতাশা আরফিন মেঘলা (৩৪) দিনাজপুরের পার্বতীপুরের বাবুপাড়া গ্রামের মৃত ডি.এম মাসুদুর রহমানের মেয়ে। সে মহিলা আওয়ামী লীগের পাবর্তীপুরেে পৌর কমিটির সাধারন সম্পাদক।  

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ২০২৪ সালে ৪ আগষ্ট পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল গেটের সামনে মোছাম্মদ মুন্নি সরকার (৩৬) এবং তার ছেলে আবির নবি দোয়াদসহ (১৯) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ  প্রায় ৪শত মানুষ উপস্থিত ছিল। দুপুরে দিকে অভিযুক্ত মানতাশা আরফিন মেঘলাসহ তার অজ্ঞাতনামা ৬০/৭০ জন সঙ্গী চাপাতি, ছোরা, হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে পৌছে আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করা ও প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয় এবং প্রতিবাদ করায় আসামিরা হত্যার উদ্দেশ্যে অবস্হানকারিদের ওপর হামলা চালায়। এসময় মোছাম্মদ মুন্নি সরকার (৩৬) এবং তার ছেলে আবির নবি দোয়াদসহ (১৯) বেশ কয়েকজনকে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। পরবর্তীতে  বসতবাড়িতে গিয়ে ভাংচুরসহ মালামাল এবং স্বর্ণালংকার লুণ্ঠন করে। এব্যাপারে পার্বতীপুর মডেল মামলা দায়ের করেন মোছাম্মদ মুন্নি সরকার।  মামলা নং-১২।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo