• সমগ্র বাংলা

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের দুই নেতাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইমের দিকনির্দেশনায় আটোয়ারী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি দুজন হলেন—বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এক কিশোর, যার পিতার নাম মোঃ রাজ্জাকুল ইসলাম। তাঁর বাড়ি আটোয়ারী উপজেলার ত্রিশুলিয়া গ্রামে। অপরজন আনোয়ার হোসেন রানা (৩২)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সাকোড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁর পিতার নাম মোঃ ইউসুফ আলী এবং বাড়ি গড়পাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, তাঁরা আটোয়ারী থানার মামলা নম্বর-১৭, তারিখ ২৯ জুন ২০২৬-এর আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ১০, ১২, ৮, ৯(৩), ১১ ও ১৩ ধারায় করা হয়েছে।

এ ছাড়া তিনটি সিআর ওয়ারেন্টে আটোয়ারী উপজেলার বাসিন্দা মোঃ হায়দার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পিতার নাম মোঃ রহিম উদ্দিন। তাঁর বিরুদ্ধে সিআর ৩৬/২৫ (এ), সিআর ২৫০/২৬ (এ) এবং সিআর ১৬৪/২৬ (এ) নম্বরের ওয়ারেন্ট ছিল।

অন্যদিকে, এনজিআর ২৬/২৬ (ডি) নম্বরের একটি ওয়ারেন্টে মোঃ শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি আটোয়ারী উপজেলার বোধগাঁও (গোলচক্কর) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত জামাল সাধু।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo