• সমগ্র বাংলা

বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল সাময়িক ভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়ে বিকল্প পথে বাড়ি ফিরছেন ভারত ফেরত যাত্রিরা। পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।

বৃহস্পতিবার সকাল থেকে সকল পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সরাসরি ঢাকা-কলকাতা বাসগুলো কোলকাতা থেকে আসার পর বেনাপোল ছেড়েছে বলে কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে। 

বৃহস্পতিবার ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার পাশাপাশি নিষিদ্ধ আওয়ামীলীগের লকডাউন কর্মসূচির কথা আগেভাগেই জানার কারনে ভারত ফেরত যাত্রীর সংখ্যা অনেকটাই কম। যারা নিতান্তই ফিরছেন তারা লোকাল বাস কিম্বা ট্রেনে করে যাওয়ার পরিকল্পনা করছেন বলে কাউন্টার সুত্রগুলো নিশ্চিত করেছেন। 

শ্যামলী এন আর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা লক ডাউনে সরাসরি কোলকাতা-ঢাকার বাস ছাড়া কোন পরিবহনের বাস গতকাল থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কোলকাতা থেকে ছেড়ে আসা দুটি বাস বেনাপোল থেকে ছাড়া হয়েছে। ভারত থেকে ফিরে আসা যাত্রীরা অনেকেই সেই বাসে ঢাকায় যায়। আজ বৃহস্পতিবার কোলকাতা থেকে ৪টি বাস আসবে। ভারত থেকে আসা অন্যান্য যাত্রীরাও সেই বাসে গন্তব্যে যাওয়ার জন্য কাউন্টারে অপেক্ষা করছে। সরাসরি কোলকাতা-ঢাকা বাস ছাড়া কোন পরিবহনের বাস বৃহস্পতিবারও বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

রয়েল কোচ পরিবহনের বেনাপোল কাউন্টার ম্যানেজার মুকুল হোসেন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হওয়ায় বাস ছাড়া যাচ্ছে না। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই বাস ছাড়া হবে।

বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কাউন্টার ম্যানেজাররা জানান। তবে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কাউন্টার কর্তৃপক্ষ জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প রুটে বরিশাল গামী বাসগুলো ছেড়ে যাচ্ছে। #

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo