• সমগ্র বাংলা

নড়াইলে বিএনপির দুই নেতার মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর কর্মসূচির অংশ হিসাবে কালিয়া উপজেলার কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের মোটরসাইকেল শোডাউন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় নিহতরা হলেন, কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব শেখ শাহিনুর (৪০)। শেখ শাহিনুর কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকার নিছার উদ্দিন শেখ এর ছেলে এবং ছোট কালিয়া এলাকার মোতালেব মোল্লার ছেলে উপজেলা জাসাস এর সাধারন সম্পাদক সোহেল মোল্যা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্যা গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, নিহত সোহেল মোল্যা ও শেখ শাহিনুরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে  বাড়িতে আনা হবে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ###

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo