• সমগ্র বাংলা

আ.লীগ নেতা শাজাহান খানের পেট্রল পাম্প ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাজাহান খানের মালিকাধীন পেট্রল পাম্প ভাঙচুর করা হয়েছে।  এ সময় পাম্পে কর্মরত কর্মচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে মাদারীপুর-ঢাকা মহাসড়কের নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বিক পেট্রল পাম্পে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হেলমেট পরা একদল ব্যক্তি পাম্প এলাকায় এসে ভাঙচুর শুরু করেন। তাদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা পাম্পের অফিস কক্ষ লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। আকস্মিক এ হামলায় পাম্পে কর্মরত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।


পাম্পে কর্মরত ইব্রাহিম মিয়া বলেন, আমরা বিভিন্ন গাড়িতে তেল দিচ্ছিলাম। হঠাৎ দেখি, হেলমেট পরা বেশ কয়েকজন লোক পাম্পে আসেন। তারা পাম্পের অফিস কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। 
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সার্বিক পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo