• সমগ্র বাংলা

গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের নীলফা বাজার, মালেকের দোকান, রামচন্দনপুর, সিঙ্গিপাড়া, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সামনের এলাকা, গিমাডাঙ্গা নতুন বাজার ও পাটগাতী বাসস্ট্যান্ড মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করা হয়। অবরোধের জন্য কোথাও গাছের গুঁড়ি, কোথাও পল্লী বিদ্যুতের খুঁটি, বাঁশ ও পুলিশের চেকপোস্টের বক্স ফেলে রাখা হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে না পেরে পথে আটকা পড়ছেন। কেউ কেউ বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
‎
‎এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের সহিংসতায় টুঙ্গিপাড়া থানার ছয়টি পুলিশের গাড়ি, নীলফা বাজার এলাকায় বিজিবির গাড়ি ও একটি পুলিশ ভ্যানসহ মোট ১০টি গাড়িতে অগ্নিসংযোগ করার খবর পাওয়া যায়।
‎
‎জানা যায়, ওই দিন সন্ধ্যায় পাটগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুব্ধরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
‎
‎থানায় হামলার খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়। পথে নীলফা বাজার এলাকায় তাদের গাড়িবহরেও হামলা চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo