• সমগ্র বাংলা

কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির মাধ্যমে ফার্মেসী কোর্স চালুর দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক বিসিডিএস'র  ফার্মাসিষ্ট ট্রেনিং সম্পৃক্ততা বাতিল এবং কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির মাধ্যমে ফার্মেসী কোর্স চালুর দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্যরা। আজ বুধবার দুপুরের দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী  কর্মসূচি পালন করে তারা।

এসময় বক্তারা বলেন, ঔষধ ব্যবসায়ীদের স্বার্থে এবং সুবিধার্থে, ফার্মেসী সার্টিফিকেট কোর্স হতে হবে বিসিডিএস'র মাধ্যমে। ফার্মেসী সার্টিফিকেট চালু সকল ধরনের হয়রানি বন্ধ করে ঔষধ ব্যবসায়ীদের সুবিধার্থে বিসিডিএস'র মাধ্যমে রেজিস্ট্রেশন কোর্স চালু করতে হবে। প্রশিক্ষন কোর্সটি বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতিকে বাদ দিয়ে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কতৃক পরিচালনা রাখার সিদ্বান্তে প্রতিবাদ জানিয়েছেন তারা। 

অবিলম্বে সিদ্ধান্ত বাতিল করে  বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি এর মাধ্যমে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স চালুর দাবি করছেন তারা ।

বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মমিনুল ইসলাম চৌধুরী, সহসভাপতি কামাল হোসেন পিয়াল, আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির সদস্য নজমুল হুদা এবং হারুনুর রশিদসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo