• সমগ্র বাংলা

কুমিল্লায় আ.লীগ কার্যালয় ও সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপি সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে রামঘাট এলাকায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে গিয়ে আগুন জ্বালিয়ে দেন। এছাড়া আরেকটি দল মুন্সেফবাড়িতে সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে স্লোগান দিয়ে নিচতলায় তার ব্যক্তিগত কার্যালয়ের ফটক ও সামনে কাগজ-কাঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পুলিশের বক্তব্য ও পূর্ববর্তী ঘটনার প্রেক্ষাপট

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি এবং কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ না করে বাইরে থেকে কাগজের সাহায্যে আগুন ধরিয়ে চলে গেছে। স্থানীয় সূত্র জানায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের দিন এবং পরবর্তীতে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারিও এই কার্যালয় ও বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে নৈশপ্রহরী ছাড়া বাড়িটিতে পরিবারের কেউ থাকেন না এবং সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনা সহ পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo